শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

শনিবার থেকে মেট্রোরেল প্রতি ৮ মিনিট পর পর ছাড়ার সিদ্ধান্ত

  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.২৫ এএম
  • ১৩১ বার পড়া হয়েছে

শনিবার থেকে ব্যস্ত সময়ে প্রতি ৮ মিনিট পর পর ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সেই হিসাবে প্রতিদিন ট্রিপের সংখ্যা ১৫২ থেকে বেড়ে ১৭৮টি হবে।

বর্তমানে ব্যস্ত সময়ে ১০ মিনিট পর পর এবং কম ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর ট্রেন চলাচল করে। নতুন সময়সূচি কেবল ব্যস্ত সময়ের জন্য প্রযোজ্য।

বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে মেট্রোরেল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, আগে প্রতিদিন ট্রেনের ট্রিপের সংখ্যা ছিল ১৫২টি, এখন তা বেড়ে দাঁড়াবে ১৭৮টিতে।

মেট্রোরেলের হেডওয়ে বা দুটি ট্রেন ছাড়ার মধ্যবর্তী সময় দুই মিনিট কমানো হয়েছে। নতুন সময় অনুযায়ী শনিবার থেকে মেট্রোরেল চলাচল করবে বলে জানান তিনি।

সিদ্দিক বলেন, বর্তমানে মেট্রো ট্রেনগুলো প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী বহন করছে।

নতুন সময় সম্পর্কে সিদ্দিক বলেন, শনিবার থেকে উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিট থেকে সাড়ে ৭টায় তিনটি ট্রেন চলাচল করবে। এটি একটি বিশেষ কম ব্যস্ত সময়(অফ পিক আওয়ার)। এরপর ৭টা ৩১ মিনিট থেকে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত বেশি ব্যস্ত সময় ( পিক আওয়ারে) প্রতি ৮ মিনিট পর পর ট্রেন চলবে। এরপর সকাল ১১টা ৪৯ মিনিট থেকে বিকাল ৩টা ১২ মিনিট পর। বিকাল ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত (ব্যস্ত সময়ে) প্রতি ৮ মিনিট পর পর ট্রেন চলাচল করবে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় প্রথম মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল শুরু করেছিল। পরে ২০২৩ সালের ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরদিন ৫ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com