বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুরে চেয়ারম্যানের ঘর আগুনে পুড়ে ছাই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.১৮ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে উপজেলার মালিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি সুমন মন্ডল মিঠুর বসত ঘর।  এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবী। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু বলেন, ঘরটি তার পিতা ওই ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান রমেশ মন্ডলের আমলে তৈরী ও প্রায় ৭০ বছরের পুরানো। তিনি ওই ঘরের  পাশের বিল্ডিং এর নিচতলায় ছোট ভাই আর দোতালায় তিনি থাকেন। ঘরটিতে পরিবারের মালামাল রাখা হতো। ওই দিন রাত আনুমানিক আড়াইটার দিকে ওই ঘর থেকে আগুন লাগে। এতে ঘরে থাকা প্রায়  ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া সেখান থেকে লাগা আগুন ওই ঘরের পাশে থাকা দোতালা বিল্ডিং এ লাগে। এতে বিল্ডিং এর দোতালার সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এমন কি বিল্ডিংটিও পুরো ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। তিনি বলেন, আগুন লাগার কোন কারন খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বাড়িতে ক্লোস সার্কিট (সিসি) ক্যামেরা থাকলেও কোন নাশকতার উৎস পাওয়া যায় নি। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন,  প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই  আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com