শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মেট্রোরেল চলাচলে মাঝের বিরতি দুই মিনিট কমানোর ব্যবস্থা করা হচ্ছে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.২৪ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

প্রচণ্ড যাত্রীচাপ সামাল দিতে মেট্রোরেল চলাচলে মাঝের বিরতি দুই মিনিট কমানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে মেট্রোরেলে বগির সংখ্যা আর বাড়ানো হবে না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

গত ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল-সন্ধ্যা মেট্রো চালুর পর যাত্রীদের অস্বাভাবিক চাপ সামাল দিতে হিমশিম অবস্থা মেট্রো কর্মীদের।

আর এই অবস্থার মধ্যে মেট্রো চলাচলের সময় কমিয়ে আনা ও বগি বাড়ানোর দাবি উঠেছে।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে মেট্রোরেল চালু করার বিষয়টি কয়েক বছর আগেও স্বপ্নের মতো ছিলো। বিশ্বের কোনো দেশে মেট্রোরেলের বগি পাঁচের বেশি না। বাংলাদেশে ইতিমধ্যে ছয়টি কাজ করছে।

মেট্রোরেলকে একটি টেকনোলজিক্যাল বিষয় উল্লেখ করে তিনি বলেন, এটা সাধারণ রেলওয়ে না। এখন নতুন করে আর বগি বাড়ানোও সম্ভব নয়। তবে মেট্রোরেল চলাচলের বিরতির দুই মিনিট করে কমানোর ব্যবস্থা হচ্ছে বলে জানান তিনি

বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট এবং অপপিকে ১২ মিনিট বিরতিতে চলাচল করছে মেট্রোরেল।

মেট্রোরেল (এমআরটি লাইন-৬) চালুর আগে সমীক্ষায় বলা হয়েছিলো, এই রুটে প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহণের সক্ষমতা থাকবে। আর এ লক্ষ্যে কেনা হয়েছে ২৪ সেট ট্রেন। কিন্তু বর্তমানে চালানো হচ্ছে এর তৃতীয়াংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com