বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার

কাউখালীতে উপজেলা প্রশাসন অনাবাদি জমি আবাদে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৪৪ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের নির্দেশনা বাস্তবায়নে অনাবাদি জমিতে কৃষির সম্প্রসারণের জন্য কাউখালী উপজেলার পাঁচটি  ইউনিয়নে ৩০ বিঘা জমিতে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অধিদপ্তরের সহোযোগিতায় মুগ ডাল এবং তিলের চাষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে (৮ ফেব্রুয়ারি) কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেকুটিয়া ব্রিজের পাশে শংকরপুর মৌজার কৃষকদের ৬ বিঘা জমি অল্প খরচে চাষ করার ব্যবস্থা গ্রহণ করে কৃষকদের মাঝে মুগ ডালের বীজ দেওয়া হয়েছে। রবি মৌসুমে কৃষকদের অল্প খরচে জমি আবদে আনার লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম বরণ মজুমদার। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমাদের মূল লক্ষ্য হলো কাউখালীতে কোন অনাবাদি জমি থাকবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com