শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল

  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৯.২১ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের প্রকোপের মধ্যে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে গ্রামের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য পাঁচ হাজার কোটি টাকার একটি প্রণোদনা তহবিল করার ঘোষণা দিয়েছেন।
রোববার খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ প্রণোদনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিজ নিজ এলাকা সুরক্ষিত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এখন এক জেলা থেকে অন্য জেলায় করোনা ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করে তিনি বলেন, অন্তত এ কয়েকটা দিন আপনারা নিজের এলাকা ছেঁড়ে অন্য কোথাও যাতায়াত বন্ধ করুন।
নববর্ষের সকল অনুষ্ঠান বন্ধ থাকবে বলে আবারো উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নববর্ষে বাইরে কোন প্রোগ্রাম করা যাবে না।
এদিকে, করোনাভাইরাসের মহামারীর মধ্যে ক্ষমতাসীন দলের লোক জন সরকারী ত্রাণসামগ্রী আত্মসাৎ করছে অভিযোগ করে বিতরণের দায়িত্ব সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com