বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সদস্য হলেন পিরোজপুরের মহিউদ্দীন মহারাজ

  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.১৯ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া
মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। প্রথমবারের মতো পিরোজপুর-২
আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত মো. মহিউদ্দীন মহারাজকে এই কমিটিতে রাখা হয়েছে
। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে ১৬ টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। সেখানে
মহিউদ্দীন মহারাজকে দায়িত্ব দেওয়া হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে। সংসদ নেতা
শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই
কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে এই প্রস্তাব পাস হয়। নতুন কমিটির সভাপতি
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কমিটিতে সদস্য হিসেবে আছেন
সংশ্লিষ্ট ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা, শফিকুল ইসলাম, মাইনুল
হোসেন খান, আব্দুস সালাম মুর্শেদী, সাকিব আল হাসান, সোলায়মান সেলিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com