বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে জেলা প্রশাসকের শুভেচ্ছা প্রদান

  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.০৯ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনিবার্হী কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান কমিটির সকল সদস্যদের উত্তরীয় পরিয়ে দেন এবং সকলকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মো: আমিনুল ইসলাম, জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি ) কফিল উদ্দিন মাহমুদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, প্রেসক্লাব সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি গৌতম চৌধুরী, সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ সহ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, সাংবাদিকরা যে সমাজের দর্পন তা পিরোজপুরের সাংবাদিকদের দেখলে বোঝা যায়। দেশের জেলা পর্যায়ে যে কোন এলাকার সাংবাদিকদের চেয়ে পিরোজপুরের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে বেশি আগ্রহী। যে কোন এলাকার উন্নয়ন সঠিক ভাবে তুলে ধরার জন্য প্রশাসনের পাশাপাশি শক্তিশালী সাংবাদিক নেতৃত্ব প্রয়োজন তা পিরোজপুর প্রেসক্লাব উদাহরণ হতে পারে। কারণ পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকরা সাদাকে সাদা ও কালো কে কালো বলতে দ্বিধা করে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com