সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

কমলনগরে নারী নির্যাতন বখাটে রিয়াজের শাস্তি চান এলাকাবাসী

  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৪৭ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ- লক্ষ্মীপুরের রিয়াজ হোসেন নামের এক বখাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবি কুলসুম নামের এক নারীকে হত্যার উদ্দেশ্যে মাথায় লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও ওই বখাটে ভর্তি হতে বাধা দেয়। এতে প্রচুর রক্তক্ষরণের শিকার হন ওই নারী। ঘটনাটি ঘটেছে লক্ষীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে।

গত মঙ্গলবার ছাগলে কাঁঠালের মুচি খাওয়াকে কেন্দ্র করে রিয়াজ হোসেন একই এলাকার বাদশামিয়া সমাজের দিনমুজুর তোফায়েল আহমদ মুন্সির বাড়ীতে গিয়ে তার স্ত্রীর বিবি কুলসুমকে হত্যার উদ্দেশ্যে গাবের লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করলে মাথা ফেটে তিন ইঞ্চি গভীর হয়। তার আত্মচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও বখাটে রিয়াজ ভর্তি হতে বাধা দিলে ওই নারীর প্রচুর রক্তক্ষরণ হয়। তিনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বখাটে রিয়াজ এর আগেও অবুঝ শিশুদের এক অপরকে ঠেলা দেয়াকে কেন্দ্র করে লাইজু নামের এক নারীকে বেদম মারধর করে রক্তাক্ত যখন করে। ওই নারী আদালতে মামলা করলে বখাটে রিয়াজ জেল খাটে। পরের স্থানীয়দের মাধ্যমে ওই নারীকে চাপের মুখে ফেলে জামিনে বের হয় বখাটে রিয়াজ। মামলা আদালতে এখনো চলমান।

রিয়াজের বক্তব্য জানতে চাইলে ফোনে সে চা খাওয়ার দাওয়াত দেয়।

এ বিষয়ে কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন -‘অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com