রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে

  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৫.১৭ পিএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বরখাস্তকৃত ক্যাপ্টেন আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার রাত ১২ টার পরে ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয় বলে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন।

গত সোমবার শেষ রাতে দীর্ঘ দিন ধরে পলাতক আবদুল মাজেদকে পুলিশ ঢাকায় আটক করে এবং মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়। আবদুল মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন রাষ্ট্রপতি সে আবেদন নাকচ করে দিয়েছেন।

কারাগারে আবদুল মাজেদের সঙ্গে তাঁর স্ত্রী সালেহা বেগম, স্ত্রীর বোন ও ভগ্নিপতি, ভাতিজা ও একজন চাচাশ্বশুরসহ মোট পাঁচজন দেখা করে এসেছেন।

২০০৯ সালের নভেম্বরে আপীল বিভাগ বঙ্গবন্ধু হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদন্ড বহাল রাখে এবং ২০১০ সালের ২৭ জানুয়ারি ৫ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। আবদুল মাজেদসহ বাকী ৭ জন পালিয়ে দেশত্যাগ করেন। এর মধ্যে একজন বিদেশেই মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com