বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখলীতে জেলা তথ্য অফিসের আয়োজনে ২৩টি মুল আচরণে জনসম্পৃক্তকরণে লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৫.৫৬ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার দুইটি মাধ্যমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের সভাকক্ষে সোমবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা, শিশু সুরক্ষা ও সামাজিক সুরক্ষায় ২৩টি মুল আচরণে জনসম্পৃক্তকরণে লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার উত্তর নিলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লেলিন বালা। বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সহকারী শিক্ষক বাবুল কৃষ্ণ ঘোষ, সহকারী শিক্ষিকা পারুল রানী দেবনাথ, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, অভিভাবক সদস্য রাজ্জাক তালুকদার প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তার বক্তব্যে তুলে ধরেন, ঘরের তৈরি খাবার খেলে বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। এবং আমাদের সবসময় স্বাস্থ্যকর খাবার খেতে হবে। বিশেষ করে সকালে পুষ্টিকর খাবার খেয়ে স্কুলে আসলে সারাদিন শরীর ভালো থাকবে এবং লেখা-পড়ায় ভিতরে এনার্জি থাকবে। আমরা যে কোন খাবার হাত ধুয়ে খাব তাহলে আমাদের রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না। অনুষ্ঠান শেষে উদ্বুদ্ধকরন সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com