মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রাশিয়া ও ইউক্রেন একে অপরের ড্রোন হামলা প্রতিহত

  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৪.৫৪ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

রাশিয়া ও ইউক্রেন বৃহস্পতিবার জানিয়েছে যে তারা একে অপরের ড্রোন হামলা প্রতিহত করেছে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাতভর হামলায় রাশিয়ার নিক্ষেপ করা ৩৩টি ড্রোনের মধ্যে, ২২টিকেই ভূপাতিত করা হয়েছে। তারা আরো বলেছে, বেশ কয়েকটি রুশ ড্রোন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করলেও, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারেনি।

অধিকাংশ ড্রোন নিক্ষেপ করা হয় সামি, খেরসন ও নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলসহ ইউক্রেনের উত্তর ও দক্ষিণাঞ্চলে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বিমান বাহিনী মস্কো অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন ধ্বংস করেছে। আর, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের কাছে আরেকটি ড্রোনকে প্রতিহত করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে বলেন, ধ্বংস করা ড্রোনের ধ্বংসস্তুপের কারণে কেউ নিহত বা আহত হয়নি; কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com