মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চীন ও রাশিয়ার জাহাজগুলো লোহিত সাগর দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে: হুথি

  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৪.৪৭ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

চীন ও রাশিয়ার জাহাজগুলো লোহিত সাগর দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর একজন সিনিয়র কর্মকর্তা।

হুথি রাজনৈতিক নেতৃত্বের সদস্য মোহাম্মদ আল-বুখাইতি, রুশ সংবাদ প্রতিষ্ঠান ইজভেস্তিয়াকে সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্কিত না হলে, ইয়েমেনের চারপাশের নৌপথগুলো চীন এবং রাশিয়ার জাহাজের জন্য নিরাপদ। শুক্রবার ইজভেস্তিয়ার বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

হুথিরা বলছে, তারা গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করছে। আর, তারা ইতোমধ্যেই লোহিত সাগরে ৩০টির বেশি হামলা চালিয়েছে।

তবে, হুথিরা যে জাহাজগুলোতে হামলা করেছে, ইসরাইলের সঙ্গে সেসব জাহাজের দৃশ্যত কোনো সম্পর্ক নেই। এসব হামলার ফলে, কিছু জাহাজ কোম্পানি হুথি হামলার কাছাকাছি অবস্থিত নৌপথ এড়িয়ে যাচ্ছে।

প্রধান শিপিং কোম্পানিগুলো আফ্রিকার চারপাশ ঘিরে থাকা দীর্ঘ এবং ব্যয়বহুল নৌপথে জাহাজ পরিচালনা করেছে। লোহিত সাগর হলো, ইউরোপ ও এশিয়ার মধ্যে জাহাজ চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ। এই পথ দিয়ে বিশ্বের মোট সমুদ্রগামী জাহাজের ১৫ শতাংশ চলাচল করে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার দিনের শেষ দিকে এক বিবৃতিতে জানিয়েছে, হুথি বিদ্রোহীরা এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি জাহাজে দুটি এন্টি-শিপ ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাহিনী ইয়েমেনে ইরান সমর্থিত হুথি নিয়ন্ত্রিত অঞ্চলের অভ্যন্তরে বেশকিছু লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছে। ইসরাইল-হামাস যুদ্ধ, মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ লাভ পারে; এমন উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এই উদ্বেগের মধ্যেই যুক্তরাষ্ট্র বাহিনী এই হামলা চালালো।

পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বৃহস্পতিবার সংবাদদাতাদের বলেন, আমরা যুদ্ধ চাই না। আমরা এটাও মনে করছি না যে আমরা যুদ্ধাবস্থায় আছি। আমরা কোনো আঞ্চলিক যুদ্ধ দেখতে চাই না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com