বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে শিক্ষার্থীর নবীন বরণ ও পিঠা উৎসব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১১.২০ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
নবীন বরণ শুনলেই মনে হয় কোন বিশ্ববিদ্যালয়ের নতুন  শিক্ষার্থীর বরণ করে নেওয়ার অনুষ্ঠান। সাধারণত হাই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে  ভর্তির পরেই শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই প্রচলিত নিয়মের বাইরে গিয়ে, প্লে শ্রেণীর ছাত্র -ছাত্রীরদের জন্য  নবীন বরণ ও পিঠা উৎসব করেছেন  পিরোজপুর হুলারহাট মরিচালের মিনা শিশু নিকেতন বিদ্যালয়ের কর্তৃপক্ষ,,মিনা শিশু নিকেতন এর নতুন সেমিস্টারের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ ও শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার তাদের স্থায়ী ক্যাম্পাসে (মরিচাল হুলারহাট) এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলাউদ্দিন মিনা। শিশু দের ফুল দিয়ে বরণ করেন, মিনা শিশু নিকেতনের প্রিন্সিপাল মোঃ শহিদুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল সৈয়দা মুফিদা, সহকারী শিক্ষিকা রুমা আক্তার, দিনা আক্তার,  শামসুন্নাহার শান্তা। নিশাত জাহান সুমা, ও  অনুষ্ঠানের সঞ্চালনা করেন,  মনি আক্তার ।
নবীনবরণের এই দিনে পিঠা উৎসবে  বাঙালির ঐতিহ্যবাহী পুলি পিঠা, পাটিসাপটা, জামাই পিঠা, ভাপা পিঠাসহ প্রায়  রকমের পিঠার আয়োজন করেন । বিদ্যালয়  প্রবেশের প্রথম দিনেই ছোট্ট নবীন শিক্ষার্থীরা এমন অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পেরে খুবই আনন্দিত বোধ করেছেন। এ সম্পর্কে মিনার শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলাউদ্দিন মিনা বলেন, ছোট্ট সোনামণিদের নবীনবরণ ও ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করেছি। আমাদের এই উৎসব নতুন শিক্ষার্থী ও পুরোনো শিক্ষার্থীদের মধ্যে প্রথম থেকেই আশা করি একটি সুন্দর সম্পর্ক গড়ে দিতে সক্ষম হবে। বিশেষ করে নতুন-পুরোনো মিলে যেভাবে আমাদের এই উৎসবটি সাফল্যমন্ডিত করল, সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com