শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগামীকাল দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স

  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ৯.২৩ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসসকে জানান, সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রতিনিধি, কর্মকর্তা ও জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন। সেখানে তিনি করোনাভাইরাস মোকাবিলার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
গত শুক্রবার পর্যন্ত এই মারাত্মক ভাইরাসে ২৭ জন মৃত্যুবরণ করেছে এবং সংক্রমিত হয়েছে ৪২৪ জন।
গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ পজেটিভ রোগী শনাক্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com