সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নেত্রকোনায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যার মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ১০.২৭ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,বুরো প্রধানঃ-নেত্রকোনার কলমাকান্দায় লক্ষীপুর গ্রামে মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-মো. হাতেম আলীর ছেলে মো. হানিফ মিয়া (২৭) ও সিরাজ আলীর ছেলে মো. ফারুক মিয়া (২২)। তারা সকলেই কলমাকান্দার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১৪ এর উপ-পরিচালক ও অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেনের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এ হত্যা মামলার বাদী আব্দুল মালেক (৫০) ও প্রতিবেশি আসামি হাতেম আলীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে আসামীরা বাদীর বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে থাকা বাদীর কলা গাছের ছড়ি কেটে নিয়ে যায়।

এতে বাদীর স্ত্রী মোছা. মোমেনা খাতুন বাঁধা দেন। ক্ষিপ্ত হয়ে বাদীর স্ত্রীকে গালিগালাজ এবং একপর্যায়ে আসামিরা কাঠের রুল দিয়ে মাথায় আঘাত করতে থাকেন। আঘাত করাকালে মোমেনা খাতুনের কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদ মাথায় আঘাত প্রাপ্ত হন। হাসপাতালে নেওয়ার সময় শিশুটি মারা যায়।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে এ মামলার মূলহোতা মো. হাতেম আলীকে গত ১ জানুয়ারি গ্রেফতার করা হয় এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে । বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com