শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আজ থেকে আমার মার্কা নৌকা, উন্নয়নের বৈষম্য আর থাকবে না– নবনির্বাচিত এমপি মহিউদ্দিন মহারাজ

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ১০.০৬ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : আজ থেকে আমার মার্কা নৌকা। বিগত দিনে যে উন্নয়নের বৈষম্য করা
হয়েছে, উন্নয়নে পিছিয়ে থাকা কাউখালীকে উন্নয়ন করে পুষিয়ে দিবো। কাউখালীতে নব
নির্বাচিত সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজকে জনতা ফুলদিয়ে বরণ কালে এসময় তিনি এ মন্তব্য
করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৮ পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের নব
নির্বাচিত সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ সোমবার রাতে কাউখালী উপজেলা পরিষদের মুজিব
শতবর্ষ মঞ্চে উপজেলার জনসাধারণ তাকে ফুললে শুভেচ্ছা জানান।


এসময় তিনি আরোও বলেন সংসদে গিয়ে আমি যে প্রথম প্রস্তাবটা রখবো ইমামদের সম্মানি দেওয়া
প্রস্তাব এবং প্রথম এমপি হিসেবে যে ডিউলেটার টা দিবো কাউখালীকে পৌরসভা করার ডিউলেটার।
এই আসনের দীর্ঘদিনের যে সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন তিনি বর্ষীয়ান রাজনীতিবীদ সেও উন্নয়ন
কর্মকান্ড করেছে। তিনি আমার মুরব্বি আমি তার সহযোগীতা নিয়ে উন্নয়ন মূলক কাজ করতে চাই।
এসময় উপস্থিত হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত মহিউদ্দিন মহারাজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানকে স্মরন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ করে দেওয়ায় মাননীয়
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং এই আসনের জনসাধারণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি মাহমুদ খান খোকন, যুগ্ম
সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক
সম্পাদক মোঃ মামুন হোসাইন বাবলু জমাদ্দার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমান,
চিরাপাড়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ
সহ সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন
সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com