রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১০.৩৬ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ– বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনে ভোটগ্রহণ স্থগিত করায়। তাই সারা দেশে ৩০০টি আসনের মধ্যে ২২৯টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে এবং ভোটাররা ভোট প্রদান করতে পারবে।

সারা দেশে নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ রয়েছেন ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন এবং নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। এছারা তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৪৮ জন।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশের নির্বাচন কমিশন। আর মনোনয়ন জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন না এর মধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছে। নির্বাচন বর্জনকারী দলগুলো নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন হরতাল ডেকেছে।

নির্বাচন বর্জনকারী দল গুলোর কোনো প্রার্থী না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ করা মোট প্রার্থী ১ হাজার ৯৬৯ জন। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ২৪টি। এবং ২৮ টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com