শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বুধবার পর্যন্ত সব বেসরকারি হাসপাতাল চালুর নির্দেশ

  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ১১.১৯ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বুধবার পর্যন্ত সারাদেশে সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে সরকার।

এসময়ে স্বাস্থ্যসেবা চালু রাখার পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে স্বাস্থ্যসেবা দেওয়া এসব প্রতিষ্ঠানকে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক নোটিশে শুক্রবার এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং এরপর যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। যে কোনো রোগীকে সরকারি হাসপাতালে রেফার করার ক্ষেত্রে রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিয়ে, সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠাতে হবে।

দেশের ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে রোববার।

ভোট ঠেকাতে শনিবার সকাল থেকে শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। এ কর্মসূটির মধ্যে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া হচ্ছে। শুক্রবার ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে নাশকতার আগুনে প্রাণ গেছে চারজনের।

– একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com