রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

চট্টগ্রাম মহানগরীতে ৩টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ৭.০৫ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীতে তিনটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুড়ে যাওয়া ভোটকেন্দ্রগুলোর মধ্যে দুইটি স্কুল ও একটি মাদরাসা। শনিবার ভোরে নগরীর বন্দর থানার দুইটি ও খুলশী থানার একটা কেন্দ্রে আগুন দেওয়া হয়।

আগুন লাগানো ভোটকেন্দ্রগুলো হচ্ছে— চট্টগ্রাম বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিউস সুন্নাহ মাদরাসা ও খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালের পাশে ডিজেল কলোনি ইউসেপ স্কুল (ডাব্বা স্কুল)।

বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শামীম জানান, ভোর ৫টা থেকে কাছাকাছি সময়ে তিন প্রতিষ্ঠানে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুইটি করে ইউনিট।

তিনি আরও জানান, এর মধ্যে চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের আওতাধীন নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন লাগে। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২৯২ জন।

তিনি জানান, বিদ্যালয়ের তিনতলা ভবনের নিচতলায় প্রধান শিক্ষকের রুম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রধান শিক্ষকের রুমে থাকা নতুন বইসহ আনুমানিক ৫০ হাজার টাকার জিনিসপত্র পুড়ে গেছে। তবে ভোটের সামগ্রী ও বুথের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে একই সময়ে খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালের পাশে ডিজেল কলোনি ইউসেপ স্কুলে (ডাব্বা স্কুল) আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (বন্দর-পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন বলেন, আগুনের খবর পেয়ে আমরা কেন্দ্রগুলোতে গিয়েছি। এরমধ্যে একটা কেন্দ্রে অগ্নিসংযোগের বিষয়ে নিশ্চিত হয়েছি। আর মহিউস সুন্নাহ মাদরাসার খবর এখনো পাওয়া যায়নি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। থানা পুলিশও ব্যবস্থা নিচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com