সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় নির্বাচন উপলক্ষে ৫ থেকে ৮ জানুয়ারি ছুটি ঘোষণাসংক্রান্ত একটি প্রজ্ঞাপন লক্ষ করা যাচ্ছে। যা সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট প্রজ্ঞাপন বলে জানিয়েছে সরকার।
বুধবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব খালেদ মোহাম্মদ জাফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন উপলক্ষে ৫ থেকে ৮ জানুয়ারি ছুটি ঘোষণাসংক্রান্ত একটি বানোয়াট প্রজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এই বানোয়াট প্রজ্ঞাপন আমলে না নেয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।