শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রক্তের বিনিময় হলেও আপনাদের পাশে থাকব —-মহিউদ্দিন মহারাজ

  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ৭.৫২ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও জেলা আওয়ামী লীগের
যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি আপনাদের পাশে
থাকব, আমার পরিবার আপনাদের সেবা করবে। বুধবার (৩ জানুয়ারী) বিকেলে ভান্ডারিয়া উপজেলার
হাসপাতাল মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
মহিউদ্দিন মহারাজ আরও বলেন, প্রথম থেকে গুজব ছড়ানো হচ্ছে যে, যারা দলিয় মনোনয়ন চেয়েছে তারা
স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না। অথচ মাননীয় প্রধান মন্ত্রী গণভবনে ডেকে নিয়ে বলেছেন কোন
না কোন কারনে নৌকা একজনকে দেয়া লাগতে পারে কিন্তু আপনারা যারা মনোনয়ন চেয়েছেন তারা
স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন। স্বতন্ত্র যার নৌকাও তার। তারা আরো গুজব ছড়াচ্ছেন যে আমি
নির্বাচন থেকে সরে দাড়াবো। সরে দাড়ানোর জন্য আমি নির্বাচনে আসি নাই। পিরোজপুর-২
আসনের জনগণের প্রয়োজনে আমি নির্বাচনে নেমেছি। আপনারা যেকোন পরিস্থিতি মোকাবিলা
করে ভোট কেন্দ্রে যাবেন এবং ঈগল প্রতিকে ভোট দিবেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সকল
ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিয়ে বাড়ি ফিরবেন। নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্ট করে
যাবো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু
সাঈদ মিয়া মনু, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিরাজুল
ইসলাম, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, পিরোজপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও
সমাজকল্যান বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিক মন্টু, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ
আহমেদ খান, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ধাওয়া ইউপি
চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক,
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com