শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৭.৪৮ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে, মঙ্গলবার  সকাল ১১ টায় ”সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনিবুর রহমান, সমাজসেবক আব্দুল লতিফ খসরু।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে সমাজ সেবা দিবস উপলক্ষে উপজেলার ৬৪ জন ঋণ গৃহীতাকে ২১ লক্ষ ৯০ হাজার টাকা সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির জানান, কাউখালীতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ ৮ হাজার এক শত ৩৩ জন ব্যক্তি বিভিন্ন প্রকার ভাতা পাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com