শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম থেকে দোয়া নিয়েছেন আওয়ামীলীগের বাহাউদ্দিন নাছিম

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৭.৪৪ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে
মুহম্মদ আবুল বাশারঃসকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম রাসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার প্রতিষ্টাতা ও পৃষ্টপোষকঃযামানার ইমাম ও মুযতাহিদ রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আ’যম মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার ছোহবতে গিয়ে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক,ব্যবসায়িক,আইনজীবি,সাংবাদিক,নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন দফতের লোকজন এমনকি রাজনীতিবিদ সহ অনেকেই দোয়া নিয়ে থাকেন।মহান আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের উসিলায় দুনিয়ার বালা মুসিবত থেকে হিফাযত হয়ে রহমত হাসিল করতে পারে।এরই অংশ হিসেবে ৩১-শে ডিসেম্বর রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আ’যম মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার কাছে গিয়ে ছোহবত ইকতিয়ার করে দোয়া নিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনিত নৌকা প্রতিকে নির্বাচন করছে।খবর নিয়ে জানাযায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার আত্নীয় আ ফ ম বাহাউদ্দিন নাছিম।এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আস্থাবাজন ও বিশ্বস্থ-ব্যক্তিত্ব গণ-মানুষের প্রিয়নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার পরিবারের পূর্ব-পুরুষগণ হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ ছিলেন।সেজন্য এ পরিবারের লোকজন মহান আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে মুহববত তথা ভালোবাসেন।উল্লেখ্য যে,রাজারবাগ শরীফ থেকে বের হওয়ার সময় কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তিনি ধর্ম-ব্যবসায়ী বিরোধীদের মুখোশ উন্মোচনকারী “দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার” সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম উনার সাথে শুভেচ্ছা-কুশল বিনিময় করেন।রাজারবাগ শরীফের কার্যক্রম সুন্দর মনোরম পরিবেশ দেখে নাছিম অত্যন্ত খুশি হন।কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম দেশের উন্নয়ন কল্পে মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামীলীগের জন্য দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com