শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে প্রতি ৯৩ হাজার ২৭৩ জন মানুষের জন্য মাত্র একটি ভেন্টিলেটর রয়েছে সেভ দ্য চিলড্রেন

  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ৪.০৬ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণের চিকিৎসায় অপরিহার্য ও অত্যাবশ্যকীয় ভেন্টিলেটর-এর সংখ্যা বাংলাদেশের বলতে গেলে না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ধরনের মানবিক বিপর্যয়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য জরুরি আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন বিশ্বব্যাপী প্রচারিত এক বিবৃতিতে বলেছে, সাড়ে ১৬ কোটি জনসংখ্যার বাংলাদেশে ভেন্টিলেটর আছে অথবা আসার অপেক্ষায় আছে- এমন সংখ্যা মাত্র ১৭৬৯ অর্থাৎ প্রতি ৯৩ হাজার ২৭৩ জন মানুষের জন্য রয়েছে মাত্র একটি ভেন্টিলেটর। আবার এগুলো রয়েছে বড় বড় শহর এলাকায়। সংস্থাটি বলছে, কক্সবাজারের মোট জনসংখ্যা ৩৩ লাখ, যার মধ্যে ১০ লাখের মতো রোহিঙ্গা শরণার্থী। কিন্তু পুরো এলাকায় একটিও ভেন্টিলেটর নেই। সেভ দ্য চিলড্রেন বলছে, বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার মহাবিপদ ও ভয়ংকর ঝুঁকি করোনা যদি আরো ব্যাপকতর পর্যায়ে ছড়িয়ে পড়ে তাহলে ব্যাপকমাত্রায় প্রাণ হারাবে মানুষ।
সেভ দ্য চিলড্রেনের রোহিঙ্গা বিষয়ক কর্মকর্তা অ্যাথেনা রেবার্ন বলেন, বাংলাদেশের জনগোষ্ঠী এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক বিপর্যয় থেকে রক্ষা করতে জরুরি প্রয়োজন ভেন্টিলেটর এবং তা চালানোর মত প্রশিক্ষিত ব্যক্তি। বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডা. শামীম জাহান বলেন, করোনা ছড়িয়ে পড়লে ভেন্টিলেটরের ক্ষেত্রে যে ব্যাপক চাহিদা দেখা দেবে তা পূরণ করা বাংলাদেশের জন্য বর্তমান পর্যায়ে কঠিন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com