শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি শামীম ও সম্পাদক তানভীর

  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৬.৩২ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন রেজাউল ইসলাম শামিম ও সাধারণ সম্পাদক হয়েছেন তৃতীয়বারের মতো এস এম তানভীর আহমেদ।
৩০ ডিসেম্বর দুপুর ২টায় কার্য নির্বাহী কমিটির নির্বাচন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে সভাপতি পদে রেজাউল ইসলাম শামিম ও ফসিউল ইসলাম বাচ্চু প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ৪৯ জন সদস্য ভোটারের মধ্যে ৪৬ জন ভোটার তাদের ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেজারত ডেপুটি কালেক্টরেট কফিল উদ্দিন মাহমুদ।
এতে আগামী ২০২৪ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম রেজাউল ইসলাম শামিম, এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই জন সহ সভাপতি হয়েছেন ইমাম হোসেন মাসুদ ও খেলাফত হোসেন খসরু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু, ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক-তামিম সরদার।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী কমিটির ৯ জন সদস্যরা হলেন- মাহমুদ হোসেন গৌতম চৌধুরী, এমএ রব্বানী ফিরোজ, খালিদ আবু, মাহামুদুর রহমান মাসুদ, কে.এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, হাসান মামুন, হাবিবুর রহমান এবং ওয়াহিদ হাসান বাবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com