মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারত মহাসাগরে ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরান: যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৭.১৩ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

ইরান থেকে ছোড়া  ড্রোন শনিবার ভারত মহাসাগরে রাসায়নিক একটি ট্যাংকারে আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগন।

সিএইচইএম প্লুটো নামের ওই ট্যাংকারে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।ইরান এ হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি। সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে ড্রোন এবং রকেট হামলা জোরদার করেছে। তবে ভারত মহাসাগরে এমন হামলা এটিই প্রথম, বলছে মেরিটাইম সিকিউরিটি ফার্ম আম্ব্রে। একই কোম্পানি আরও জানায়, ট্যাংকারটি সৌদি আরব থেকে ভারত যাচ্ছিল। ইসরাইলের সঙ্গে ট্যাংকারটির সংশ্লিষ্টতা ছিল।

গাজায় ইসরাইলের হামলার জেরে হুতিরা ইসরাইলমুখী কিংবা ইসরাইলের পতাকাবাহী যে কোনো জাহাজেই হামলা চালানোর হুমকি দিয়েছে।

যুক্তরাষ্ট্র জানায়, সিএইচইএম প্লুটোতে আঘাত হানে ইরান থেকে ছোড়া ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন। জাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্র এই প্রথম সরাসরি ইরানকে অভিযুক্ত করল বলেই মনে করা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালানোর জন্য ইরান ছক কষায় জড়িত বলে অভিযোগ করেছিল।

ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী অবশ্য সতর্ক করে দিয়ে বলেছে,গাজায় যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা অপরাধ করে যেতে থাকলে তারা লোহিত সাগর ছাড়াও অন্যসব সাগরপথ বন্ধ করে দিতে পারে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, সিএইচইএম বা ‘কেম প্লুটো’ ট্যাংকারটি জাপানের মালিকানাধীন লাইবেরিয়ার পতাকাবাহী এবং নেদারল্যান্ডসের পরিচালিত রাসায়নিকের ট্যাংকার ছিল।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় ইরান থেকে ছোড়া ড্রোন এটিতে আঘাত করে। ভারত উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে ড্রোনটি ট্যাংকারে আঘাত করে।

এতে ট্যাংকারটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে, ভারতের গুজরাট রাজ্যের ভেরাভাল নগরীর ২০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ঘটনাটি ঘটেছে।

মেরিটাইম সিকিউরিটি ফার্ম আম্ব্রে বলছে, হামলাটি যে জায়গায় হয়েছে সে এলাকাটি ‘ইরানের ড্রোন হামলার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ’ এলাকা।

হামলার পর ভারত সেখানে সাহায্যের জন্য নৌবাহিনী এবং যুদ্ধজাহাজ পাঠায়। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে ২০২১ সালের পর ইরান এ নিয়ে বাণিজ্যিক জাহাজে সপ্তমবারের মতো হামলা চালাল।

এই ঘটনায় গত ৭ অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়া এবং জাহাজ চলাচল পথের জন্য নতুন ঝুঁকিই সামনে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com