শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

২০২৪-২০২৫ সালের জন্য এবিবি’র নতুন বোর্ড অব গভর্নরস নির্বাচিত

  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৬.৪৩ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি) এর ২০২৪-২৫ মেয়াদের
জন্য নতুন নির্বাচিত বোর্ড অব গভর্নরস ও বিভিন্ন পদে নির্বাচিত কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে। ২৩ ডিসেম্বর
২০২৩ ঢাকায় আয়োজিত এবিবি-এর ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবিবি-এর চেয়ারম্যান হিসেবে
পুনর্নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান হিসেবে তার পুনঃনির্বাচন ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত তার সফল নেতৃত্বের
ধারাবাহিকতার পরিচায়ক।
নির্বাচিত তিনজন ভাইস চেয়ারম্যান হলেন – ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ
মনিরুল মওলা, সিটি ব্যাংক পিএলসি-এর এমডি অ্যান্ড সিইও মাসরুর আরেফিন, এবং ডাচ-বাংলা ব্যাংক পিএলসি- এর
এমডি অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন। এবিবি’র সদস্যরা আরও দু’জন কর্মকর্তা নির্বাচিত করেছেন। তারা
হলেন – নতুন সেক্রেটারি জেনারেল প্রাইম ব্যাংক পিএলসি-এর এমডি অ্যান্ড সিইও হাসান ও. রশীদ এবং ট্রেজারার
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড-এর এমডি অ্যান্ড সিইও মো. আহসান-উজ জামান।
১৬ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত বোর্ড অব গভর্নরস ১ জানুয়ারি ২০২৪ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
করবেন। হোসেনের নেতৃত্বে বোর্ড এবিবি- এর মিশন ও লক্ষ্যগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে ব্যাংকিং খাতে
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এবিবি বোর্ড অব গভর্নরস- এর সকল নবনির্বাচিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিদায়ী বোর্ডের
প্রতিও তাদের নিরলস প্রচেষ্টা এবং গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com