মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় ‘অপরাধ’ চালিয়ে গেলে ভূমধ্যসাগর বন্ধ হয়ে যেতে পারে : ইরান

  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ২.০৫ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় ‘অপরাধ’ চালিয়ে গেলে ভূমধ্যসাগর বন্ধ হয়ে যেতে পারে। শনিবার ইরানের গণমাধ্যমের খবরে একথা বলা হয়, যদিও এটা কীভাবে ঘটতে পারে, তার ব্যাখ্যা দেয়া হয় নি।

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে ইরান হামাসকে সমর্থন করে। তারা অভিযোগ করে যে গাজায়, তাদের ভাষায়, ইসরাইলের অপরাধকে যুক্তরাষ্ট্র সমর্থন করছে। কয়েক সপ্তাহের বোমা বর্ষণে গাজায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে, এবং বেশিরভাগ মানুষ তাদের বাড়িঘর থেকে বিতারিত হয়েছে।

“তারা শীঘ্রই ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালী এবং অন্যান্য জলপথ বন্ধের সম্ভাবনা দেখবেন,’’গার্ড সমন্বয়কারী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদিরকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানায়।

গাজায় ইসরাইলের হামলার প্রতিশোধ নিতে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী গত এক মাসে লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলিতে হামলা চালিয়ে আসছে। এর ফলে কিছু সংখ্যাক শিপিং কোম্পানী তাদের যাত্রার পথ পরিবর্তন করতে বাধ্য হয়।

শুক্রবার হোয়াইট হাউস বলেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনায় ইরান ‘ওতপ্রোতভাবে জড়িত’। ভূমধ্যসাগরের সাথে ইরানের সরাসরি কোন যোগাযোগ নেই। তাছাড়া বিপ্লবী গার্ড বাহিনী কীভাবে এটি বন্ধ করার চেষ্টা করতে পারে, সে ব্যাপারটিও স্পষ্ট নয়। তবে, নাকদি “প্রতিরোধের নতুন শক্তির জন্ম এবং অন্যান্য জলপথ বন্ধ করার” কথা উল্লেখ করেছেন।

ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইরান সমর্থিত সংগঠনগুলো হল লেবাননের হিজবুল্লাহ ও সিরিয়ায় তাদের মিত্র আধা-সামরিক গোষ্ঠী, যাদের অবস্থান জিব্রালটার থেকে বহু দূরে, সাগরের শেষ প্রান্তে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com