বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লকডাউন উপেক্ষা করে  আসা কার্গো বোঝাই ১০৯ যাত্রীর ৯০ জন কোয়ারেন্টাইনে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ৭.১৩ পিএম
  • ১১২৪ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধি।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দেয় সরকার। সেই নিষেধকে উপেক্ষা করে লকডাউন পেরিয়ে ঢাকার রাতের আধারে নারায়ণগঞ্জের কাঠপট্টি থেকে শিশুসহ ১০৯ জন নারী পুরুষ একটি বালুবাহী কার্গোতে করে আমতলী এসে পৌছেছেন।
পুলিশ সূত্রে জানাগেছে, বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক নারী পুরুষ নারায়ণগঞ্জের বিভিন্ন ইটভাটা ও বালুর বলগেটে শ্রমিকের কাজ করতো। নারায়ণগঞ্জে হঠাৎ করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ভয়ে ও আতংকে তারা একটি বালুবাহী কার্গো ভাড়া করে বুধবার ভোররাতে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে ওই দিন রাত নয়টার সময় আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিমে সোনাখালী গ্রামের মরগার ব্রীজের নিকট এসে পৌছে।
স্থানীয়রা কার্গোবোঝাই যাত্রী দেখতে পেয়ে তাদের তীরে উঠতে বাঁধা দিয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের আটক করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৯টি মাহেন্দ্রা গাড়ী ভাড়া করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা ৯০ জনকে (১৪ দিন পর্যন্ত) কোয়ারেন্টাইনে ও ১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম জানান, আটককৃতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা শেষে ১০৯ জনের মধ্যে ৯০ জনকে উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া হোসাইনপুর খানকায়ে সালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন সাইক্লোন শেল্টারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকী ১৯ জনের বাড়ী পার্শ্ববর্তী পটুয়াখালী জেলায় হওয়ায় তাদেরকে হোম কেয়ারেন্টাইনে থাকার জন্য পুশ ব্যাক করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, নারায়ণগঞ্জ থেকে আসাদের স্বাস্থ্য পরীক্ষা করে ৯০ জনকে কোয়ারেন্টাইনে ও ১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, কোয়ারেন্টাইনে থাকাদের পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বুধবার রাতে নারায়ণগঞ্জ থেকে যে কার্গোবোঝাই শিশুসহ ১০৯ নারী পুরুষ শ্রমিক আমতলীতে এসেছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ৯০ জনকে কোয়ারেন্টাইনে রাখা ও ১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com