শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে মৎস্য সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৪.৫২ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান
সৃষ্টিতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার
(২১ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে মৎস্য কার্ডধারী সুফলভোগী জেলেদের মাঝে বকনা
বাছুর বিতরন অনুষ্ঠিত।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মেল্লার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক নিপেন্দ্রনাথ
বিশ্বাস। বিশেষ অতিথি জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম। এসময় অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন কাউখলী মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা আঃ হান্নান, সহকারী শিক্ষা অফিসার কেএম জামান, কাউখালী সদর ইউপি
চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান
লাইকুজ্জামান মিন্টু, সমাজ সেবক আঃ লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ
মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ।
উপজেলা সয়না রঘুনাথপুর ও আমরাজুড়ী ইউনিয়নের ১৬জন সুফলভোগী জেলেদের মাঝে বকনা
বাছুর বিতরণ করা হয়। সুফলভোগী জেলে সয়না গ্রামের বাদল হাওলাদার ও গন্ধর্ব আবাসন এলাকার
মাছুম বেপারী বলেন, বিকল্প হিসেবে এ বকনা বাছুর পেয়ে নিজেদের কে স্বাবলম্বী গড়ে
তোলবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com