শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৮.৫৯ এএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচ কাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগনের সাথে শুভেচ্ছা বিনিময়, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজন সাহা সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, জনপ্রতিনিধিগণ, সরকারি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের জনগণ বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com