রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কাউখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৫.৪৯ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের কাউখালীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয়েছে।
কাউখালী উপজেলা প্রশাসন আয়োজিত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে সকল শহীদ বুদ্ধিজীবী সহ কাউখালীর দুই সূর্যসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের রিডার শহী বুদ্ধিজীবী ডঃ আবুল খায়ের ও শেরেবাংলা একেএম ফজলুল হকের সাবেক একান্ত সচিব শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ ইয়াকুব মিয়াকে স্মরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ স্বজল মোল্লার সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এন,ডি,সি বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফরিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তালুকদার দেলোয়ার হোসেন, কাউখালী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুজন সাহা, কাউখালী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান লাইকোজ্জামান মিন্টু ও মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় করেন শিক্ষক লিটন কৃষ্ণ কর।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com