শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালী মুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১.১৯ এএম
  • ১৬০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ১৩ই ডিসেম্বর ছিল মুক্ত দিবস। ১৯৭১ সালে ১৩ই ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে কাউখালীকে শত্রুমুক্ত করে। দিনটি কাউখালীবাসীর জন্য বেদনা দায়ক হলেও আনন্দের ও দিন। ১৯৭১ এর এই দিনে কাউখালী উপজেলাকে মুক্তিযোদ্ধারা শত্রুমুক্ত করেন । ১৯৭১ সনের ১৪ই ডিসেম্বর কাউখালীর মাটিতে আনন্দ মিছিল হয়।  কাউখালী ষ্টীমার ঘাট এলাকায় পাইলট হাউজ ভবনে পাক হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় নিরীহ সাধারন মানুষসহ অনেক মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে। সেই জঘন্যতম হত্যার কথা আজ ও ভুলতে পারেনি কাউখালী উপজেলাবাসী । এ উপলক্ষ্যে বুধবার ১৩ ডিসেম্বর  বিকেলে কাউখালী প্রেস ক্লাবের আয়োজনে প্রেসক্লাব কক্ষে এক আলোচনা সভায় প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, নুরুল হুদা বাবু, সাংবাদিক মাছুম বিল্লাহ, মেহেদী হাসান নয়ন প্রমূখ। সভা সঞ্চালনের দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ মাছুম বিল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com