শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভান্ডারিয়ায় আগুনে দুই বসতঘর পুড়ে ছাই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১.১৩ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় আগুনে দুইটি বসতঘর পুড়ে ছাই
হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাতে ভান্ডারিয়া পৌরসভা দক্ষিণ পূর্ব ভাণ্ডারিয়া
গ্রামের ৬ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত হাসামে
হাওলাদারের পুত্র মোঃ সেলিম হাওলাদার ও মোঃ সিদ্দিক হাওলাদারের টিনসেট কাঠের
দুইটি বসতঘর পুড়ে যায়। দুর্ঘটনায় তাদের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে
জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ হোসেন ।
স্থানীয় সূত্র জানায়, আনুমানিক রাত সারে ১১ টার দিকে বৈদ্যুতিক
শর্টসার্কিটের মাধ্যমে সেলিম হাওলাদার ও সিদ্দিক হাওলাদারে ঘরে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার
সার্ভিসকে আগুন লাগার বিষয়ে জানালে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় ১
ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরে কেউ ছিলনা সবাই
পার্শ্ববর্তি কানুয়া গ্রামে ওয়াজ মাহফিল ও শুনতে যান।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ হোসেন জানান, আগুন লাগার
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com