শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে নির্বাচনী সহিংসতার জেড়ে স্বতন্ত্রপ্রার্থীর কর্মী সমর্থককে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১.১১ এএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে সদর উপজেলায় নির্বাচনী সহিংসতার জেরে
স্বতন্ত্রপ্রার্থী এ কে এম এ আউয়াল এর কর্মী সমর্থক লালন ফকিরকে হত্যার প্রতিবাদে ও
শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল পথসভা করেছে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার বেলা ১১টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল
বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরে পথসভায় মিলিত হয়।
বিক্ষোভ মিছির শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খান মো.
আলাউদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সদর থানা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু, জেলা
স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার।
এসময় বক্তারা লালন ফকিরের হত্যায় অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান এবিষয়ে জানান, পুলিশের টিম তৎপর রয়েছে তারা
মাঠে কাজ করছে। এ বিষয়ে মামলা প্রকৃয়াধীন রয়েছে। আশা করা যাচ্ছে অতি দ্রুত
অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, শনিবার (০৯ ডিসেম্বর)পিরোজপুর-০১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এর
এক কর্মীসভা থেকে বাড়ি ফেরার পথে লালন ফকিরকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। এর দুই দিন
পরে সোমবার সন্ধ্যায় চিকিৎসারত অবস্থায় লালন ফকির ঢাকার একটি হাসপাতালে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com