সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হবে বাংলাদেশ

  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৯.৫৭ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ড সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। ৫০ ওভারের এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টায় তরুণদের নিয়ে গড়া কিউই একাদশ ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন কোনো খেলোয়াড়ের এই একাদশে সুযোগ হয়নি।

নিউজিল্যান্ড একাদশকে নেতৃত্ব দিবেন নর্দান ডিস্ট্রিক্টের ব্যাটার ভরত পপলি। একাদশে সুযোগ পাওয়া খেলোয়াড়রা গত দুই মৌসুম নিউজিল্যান্ডের ডেভেলপমেন্ট সিরিজে মেজর অ্যাসোসিয়েশন ‘এ’ দলের বিপক্ষে নিউজিল্যান্ড ডেভেলপমেন্ট স্কোয়াডের হয়ে অংশ নিয়েছেন। এরমধ্যে এখনও দু’জনের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়নি।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১৭, ২০ এবং ২৩ ডিসেম্বর। এরপর ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য নিউজিল্যান্ড একাদশ = ভরত পপলি, জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জো ফিল্ড, জেমস হার্টশর্ন, জ্যারড ম্যাককে, সন্দীপ প্যাটেল, নিকিথ পেরেরা, বেন পোমারে, সম্রাট সিংহ, কুইন সানডে এবং জামাল টড।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ওয়ানডে দল = নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শরিফুল হাসান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রকিবুল হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com