সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরের নাজিরপুরে ইদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ২.০৩ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে বোরো ধানের বীজতলা রক্ষার জন্য দেয়া ইদুর মারার তারে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা ও রঘুনাথপুর গ্রামে পৃথক ওই দুর্ঘটনা দু’টি ঘটে। নিহতরা হলেন- ইউনিয়নের বড় আমতলা গ্রামের মৃত আ: আজিজ শেখের ছেলে লিটন শেখ (৪৫) ও রঘুনাথপুর গ্রামের মৃত মেসের সর্দারের ছেলে মোসলেম সর্দার (৬০)। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উভয়েই বোরো ধানের বীজতলা রক্ষার জন্য জমিতে দেয়া ইদুর মারার তারে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। নিহত কৃষক লিটন শেখের স্ত্রী সেলিনা বেগম বলেন, তার স্বামী তাকে ওই দিন দুপুরের ভাত প্রস্তুুত করতে বলে গোসলের উদ্দেশ্যে বের হন। এসময় বাড়ির সামনের জমিতে বোরো ধানের জন্য দেয়া বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। তিনি পেশায় একজন ভ্যান চালক ও কৃষক। স্থানীয় মো. জাহিদুল ইসলাম মোল্লা জানান, ওই কৃষক তার বাড়ির সামনের জমিতে বোরো ধানের বীজ ইদুরের খাবার থেকে রক্ষা করতে সেখানে বিদ্যুতের সংযোগ দেন। কিন্তু তিনি ওই দিন দুপুর ১টার দিকে জমিতে থাকা বোরো ধানের বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশিত কুমার মিস্ত্রী বলেন, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তার বাম হাতের কনুই ও বাম পায়ের নিচের অংশে বিদ্যুতের স্পর্শে ক্ষতের চিহ্ন রয়েছে। এ ছাড়া একই দিন ভোরে উপজেলার রঘুনাথপুরে মোসলেম সর্দার (৬০) নামের এক কৃষক নিজ জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে তিনি তার জমিতে বোরো ধানের বীজতলা দেখতে যান। কিন্তু এর আগে ওই বীজতলার ধান ইদুরের হাত থেকে রক্ষা করতে সেখানে দেয়া বৈদ্যুতিক তারে আটকে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বিদ্যুতায়িত হয়ে পৃথক দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com