বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফাঁসির আসামি মাজেদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে ঢাকা জেলা জজ আদালতের ছুটি বাতিল

  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ৩.২১ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব:) আব্দুল মাজেদের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের আজ বুধবারের ৮ এপ্রিল ছুটি বাতিল করেছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে বলেন, ‘ঢাকার জেলা ও দায়রা আদালত ছুটিতে থাকায় ধানমন্ডি থানার মামলা নং ১০ তারিখ ০২.১০.১৯৯৬, যার দায়রা মামলা নং ৩১৯/১৯৯৭ এ গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ এর বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করতে পারছিল না। এ বিষয়ে ঢাকার জেলা ও দায়রা জজ কতৃক বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর দৃষ্টি আকর্ষণ-পূর্বক আবেদন জানালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এর নিমিত্তে কেবলমাত্র ৮ এপ্রিল ২০২০ তারিখে ঢাকার জেলা ও দায়রা জজ এর আদালত এবং অফিস এর ছুটি বাতিল করে ।’
আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বলেন, এখন আব্দুল মাজেদের বিরুদ্ধে রায় কার্যকর করার জন্য আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকতা শেষ হলেই এই রায় কার্যকর করা হবে।
তিনি বলেন, মাজেদ বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র এবং হত্যাকান্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণে বিচারিক আদালত এবং আপিল আদালত তাকে ফাঁসির দন্ডাদেশ দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। সোমবার দিবাগত রাতে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কাল মঙ্গলবার মাজেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর আদালত । ( বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com