পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে বেসরকারী সংস্থা
নাগরিক উদ্যোগ এর আয়োজনে সোমবার সকালে “ভূমি বিরোধ
মিমাংসা ও ভূমিতে নারীর অভিগম্যতা: বাস্তবতা ও করণীয়” শীর্ষক এক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে
কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী
অফিসার মো. স্বজল মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ
এর উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা আবু নাছের মাসুদ, প্রশিক্ষক মো.
মাহাবুব, এরিয়া কো অর্ডিনেটর (বরিশাল) সুপ্রিয় দত্ত, এরিয়া কো
অর্ডিনেটর উত্তম কুমার রায়, বিশিষ্ট সমাজসেবক আ. লতিফ খসরু,
কাউখলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. তারিকুল ইসলাম পান্নু
প্রমূখ। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেনী পেশার ৪২ জন লোক উপস্থিত
ছিলেন।