শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর ৩টি আসনের ১০ প্রার্থীর  মনোনয়ন বাতিল

  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১.৪৮ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

 পিরোজপুরের ৩টি সংসদীয় আসনের ৩৩  প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বরিবার (০৩ ডিসেম্বর) তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়।  এর আগে গত  বৃহস্পতিবার (৩০ নভেম্বর)  ও বুধবার (২৯ নভেম্বর) ওই সব প্রার্থীরা তাদের মনোয়ন পত্র জমা দেন। এতে পিরোজপুর-১ আসনের ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়। এরা হলেন- তৃনমূল বিএনপি মনোনীত ইয়ার হোসেন রিপন, বাংলাদেশ কংগ্রেস এর শাহ আলম, স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের সহসভাপতি এ্যাড. খান মোহাম্মাদ আল উদ্দিন,  স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী। আর এ আসনের বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত বর্তমান এমপি মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম , জাতীয় পার্টি (এরশাদ) বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম,   ন্যাশনাল পিপলস পর্টির মো. হারুর অর রশিদ, জাসদ (ইনু)  সাইদুল ইসলাম ডালিম, স্বতন্ত্র প্রার্থী হিসাবে জেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়াল।

পিরোজপুর -২ আসনে ( ভান্ডারিয়া – কাউখালী- নেছারাবাদ) মনোনয়ন ফরম জমা দিয়েছেন  ১০ প্রার্থী। এর মধ্যে জাতীয় পার্টি (জাপা, এরশাদ) মনোনীত মো. খলিলুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে। ওই আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। এরা হলেন- নৌকা প্রতীকের জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস,   স্বতন্ত্র প্রার্থী   জেলা আওয়ামীলীগের যুগ্ম   সাধারন  সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।  জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ তরিকত ফেডারেশনের  প্রার্থী মো. জাকির হোসাইন, বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী মো. ছগির মিয়া, স্বতন্ত্র প্রার্থী  মো. মিজানুর রহমান, মো. ফয়সাল, মো. আবুল বাশার, মোহাম্মাদ মাহাতাব উদ্দিন মাহামুদ।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৪ প্রার্থী।  এর মধ্যে ৫জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এরা হলেন- জমিয়াতে হিজবুল্লাহ এর আবু তারেক, বাংলাদেশ খেলাফাত আন্দোলনের মুহাম্মাদ আব্দুল লতিফ সিরাজী, ওয়ার্কার্স পার্টির প্রশান্ত কুমার হালদার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের শহিদুল ইসলাম। আর বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত   মো. আশরাফুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও  বর্তমান এমপি ডাক্তার রুস্তুম আলী ফরাজী,  মো. শামীম শাহনেওয়াজ, বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোটের মো. জাসেম মিয়া, বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোশারেফ সাকু, ন্যাশনাল পিপলস পার্টির মো. আমির হোসেন, জাকের পার্টির চন্দ্র  শেখর ওঝা, বাংলাদেশ কল্যান পার্টির মো. শহিদুল ইসলাম স্বপন,  জাতীয় পার্টি (এরশাদ) এর মো. মাশরেকুল আজম রবি।  জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুল রহমান ওই ঘোষনা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com