মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ৮ জন আরোহী নিয়ে সাগরে বিধ্বস্ত

  • আপডেট সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১২.১৯ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

জাপানের উপকূলে বুধবার আট জন আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হবার পর, সমুদ্রে এক ব্যক্তির দেহ ও বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে জাপানের উপকূলরক্ষী বাহিনী।

দুর্ঘটনার কারণ এবং বিমানটিতে থাকা ব্যক্তি ও অন্যদের অবস্থা সমন্ধে তাৎক্ষণিকভাবে জানা যায়নি, বলেন কোস্ট গার্ডের মুখপাত্র কাজুও ওগাওয়া।

তিনি আরও বলেন, জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কাগোশিমার দক্ষিণে ইয়াকুশিমা দ্বীপে একটি মাছ ধরার নৌকা থেকে জরুরি খবর পেয়ে সেখানে যায় উপকূলরক্ষী বাহিনী। তাদের বিমান ও টহল নৌকা একজনকে খুঁজে পায়। ইয়াকুশিমার পূর্ব উপকূল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে সমুদ্রে তাকে পাওয়া যায়।

দেশটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেন, “সরকার জীবন রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, সেই সাথে ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করে জানাবে।”

ওসপ্রে একটি হাইব্রিড বিমান যা হেলিকপ্টারের মতো উড্ডয়ন করতে পারে। এগুলো সাধারণত যুক্তরাষ্ট্রের মেরিন কোর, নৌবাহিনী এবং বিমান বাহিনী ব্যবহার করে ।

ওগাওয়া জানান, বিমানটি ইয়ামাগুচি প্রদেশের যুক্তরাষ্ট্রের মেরিন কোর এয়ার স্টেশন ইওয়াকুনি থেকে ওকিনাওয়ার কাদেনা বিমান ঘাঁটিতে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে এটি ইয়াকুশিমা বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেছিল।

যুক্তরাষ্ট্র ও জাপান উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি পশ্চিম টোকিওর ইয়োকোটা বিমান ঘাঁটির ছিল। ইয়োকোটায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কর্মকর্তারা বলেছেন, তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তারা এখনো তদন্ত করছেন বলে জানান।

গত আগস্টে উত্তর অস্ট্রেলিয়ার একটি দ্বীপে বহুজাতিক প্রশিক্ষণের মহড়ার সময় ২৩ জন মেরিন সহ যুক্তরাষ্ট্রের মেরিন কোরের একটি বিমান বিধ্বস্ত হয়। এতে তিনজন নিহত এবং কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়।

২০১২ সাল মেরিন ওসপ্রের কমপক্ষে পাঁচটি বিমান মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com