শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের ৩টি আসনে নৌকার মাঝি হলেন যারা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১২.৫২ এএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
পিরোজপুরের ৩টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দলীয়ভাবে আজ রবিবার
বিকালে প্রকাশ করা হয়েছে। মনোনীত প্রার্থীরা হলেন- পিরোজপুরের ৩টি আসনের মধ্যে
পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে ২য় বারের মতো আওয়ামী লীগের দলীয়
মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম
রেজাউল করিম।
পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস এবং পিরোজপুর-৩
(মঠবাড়িয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও
সাবেক মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান।
তবে পিরোজপুর-২ এবং পিরোজপুর-৩ আসন দুটি যথাক্রমে জাতীয়পার্টি-জেপি (মঞ্জু) ও
জাতীয়পার্টি-জাপা (এরশাদ) এর সাথে আওয়ামী লীগের জোটবদ্ধ নির্বাচন করার গুঞ্জণ রয়েছে।
সেক্ষেত্রে এ আসন দুটি থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থীতা না দেওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com