শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে কাউখালীতে আনন্দ মিছিল

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১২.৪৯ এএম
  • ১৩০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব ও
প্রতিযোগিতামূলক করতে দলীয় মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে
নির্বাচনে অংশগ্রহন করতে উৎসাহ প্রদান করায় জননেত্রী দেশরত্ন শেখ
হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পিরোজপুরের কাউখালীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত।
আজ সোমবার বিকালে কাউখালী উপজেলা সর্বস্তরের জনগনের আয়োজনে উপজেলা
চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে
একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ
মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা
আওমীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, সাংগঠনিক সম্পাদক
মামুন হোসাইন বাবলু জমাদ্দার, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর
রহমান, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, জাতীয় পার্টি
জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক
তৌকীর আহম্মেদ সীমান্ত প্রমুখ।
আনন্দ মিছিলে মহিউদ্দিন মহারাজ এর সমর্থনে কাউখালী উপজেলার পাঁচটি
ইউনিয়ন থেকে কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীর
বাইরেও স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মুক্ত করে দেওয়ায়
কাউখালী উপজেলা বাসির পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com