শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত

  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৬.৪২ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি সাড়ে ১২ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সপ্তম এবং শেষ বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। এদিন বিকেলে বোর্ড চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের গ্রেড-৫ থেকে ৪-এ নামিয়ে আনা হয়। ফলে এখন থেকে এই ৪ গ্রেডে বেতন-বোনাস পাবেন তারা। অর্থাৎ, সর্বনিম্ন ১২ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০, তৃতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ এবং সর্বোচ্চ ১৫ হাজার ৩৫ টাকা বেতন ভোগ করবেন পোশাক শ্রমিকরা।

এর আগে ঘোষিত মজুরি পুনর্মূল্যায়নে নিম্নতম মজুরি বোর্ডে ১৯৪ চিঠি দেয় বিভিন্ন পক্ষ। এর মধ্যে ১৬৮টিই নানা শ্রমিক সংগঠনের। চিঠিতে ন্যূনতম মজুরি ২৩ থেকে ২৫ হাজার টাকার সুপারিশ করে তারা। আর ২৩টি চিঠি ছিল কারখানার মালিকদের। মাসিক ন্যূনতম মজুরি কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করে তারা।

তবে সবদিক বিবেচনা করে মাসিক সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা দিলো সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। এই খাতের শ্রমিকদের জন্য তা আপাতত ন্যায্য বলে মনে করছে তারা। তবে তৈরি পোশাক শ্রমিকদের দাবি-দাওয়া আরও বেশি ছিল।

সভা শেষে কথা বলেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি।

এ প্রসঙ্গে শ্রমিক পক্ষের প্রতিনিধি রনি বলেন, গ্রেডের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এতে পোশাক শ্রমিকরা লাভবান হবেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com