শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১২.২৭ এএম
  • ১৫০ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ ও মাদক প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেল ৩ টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাল্য বিবাহ প্রতিরোধ, নারী শিশু নির্যাতন, যৌতুক প্রতিরোধ মাদক বন্ধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি মুলক এক আলোচনা সভা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলার সুযোগ্য চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী মঞ্জুরায় চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় কুমার, উপজেলা যুব উন্নয়ন এর কম্পিউটার অপারেটর মেজবাহুল রহমান।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী মহিলা যুব সমাজ সমিতি সুজাপুর এর সভাপতি মোছাঃ ইশরাত জাহান, এ সময় সংগঠনের শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com