শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সামুদ্রিক অ্যাম্বুলেন্স দিয়েছে তুরস্ক

  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৬.০৯ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরের ভাসানচর দ্বীপে শিবিরগুলিতে বসবাসকারী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে সহায়তা করার জন্য তুরস্ক সরকার একটি সমুদ্র অ্যাম্বুলেন্স দান করেছে।

তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুরস্কের বিদেশী সহযোগিতা সংস্থা কর্তৃক দুই জন রোগী ও ১৫ জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন সমুদ্র অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, টিকা’র ভাইস প্রেসিডেন্ট ড. উমিত নাসি ইয়োরুলমাজ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

মূল ভূখ- থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত ১৭ বর্গকিলোমিটারের দ্বীপ ভাসানচর থেকে নোয়াখালী বা চট্টগ্রামে জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনে রোগীদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হবে।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে টিকা বিশ্বের ১৫০টি দেশে তুরস্কের সরকারী উন্নয়ন সহায়তা, মানবিক সহায়তা এবং সহযোগিতা কর্মসূচির সমন্বয়ে নিয়োজিত।
দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে টিকা বাংলাদেশে ২০১৪ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com