শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে আমন ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন

  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১.১২ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে ধান ও চাউল সংগ্রহের ফিতা কেটে শুভ উদ্বোধন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে আমন ধান ও চাউল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাফর আরিফ চৌধুরী। উদ্বোধন শেষে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও মোনাজাত করেন মওলানা রোস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিন অটো রাইস মিলের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈনুদ্দিন, উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ মোঃ ইমরান, মাদিলাহাট খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী, ফুলবাড়ী চাল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ সামছুল মন্ডল, ফুলবাড়ী উপজেলা প্রাণ কোম্পানীর ডিজিএম মোঃ জাকারিয়া জাকির, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী সহ স্থানীয় মিল মালিক গ্রুপের সকল সদস্যগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

চলতি বছর সরকার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩০ টাকা ও মিল মালিকদের কাছ থেকে চাউল ৪৪ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করবেন। চলতি বছর ফুলবাড়ী খাদ্য গুদামে ছয়শত পঁচাত্তর মেট্রিক টন ধান ও ২৬৬১ মেট্রিকন টন চাউল ক্রয় করবেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা খাদ্য বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com