মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লেবাননের সশস্ত্র হিজবুল্লাহর মুহুর্মুহু হামলা ইসরায়েল

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৮.৩৭ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

গাজায় চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ নভেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনীর স্থাপনা ও ক্যাম্পগুলোতে ড্রোন, আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র দিয়ে হিজবুল্লাহ আক্রমণ করেছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্যা টাইমস অফ ইসরায়েল।

শুরুতে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার দক্ষিণ লেবাননে হামলার সূত্রপাত ঘটায়। তবে আইডিএফ দাবি করেছে, তারা হিজবুল্লাহ বাহিনীকে এগিয়ে আসতে দেখে তা প্রতিহত করার জন্য এই হামলা চালায়। আইডিএফের হামলার কিছুক্ষণ পর, লেবানন থেকে আরব আল-আরামশে এবং বার আমের বিরানিত সেনা ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট এবং মর্টার নিক্ষেপ করে লেবাননের হিজবুল্লাহ।

এদিকে গত সপ্তাহেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে সতর্ক করে বলেছিলেন, এরা “আগুন নিয়ে খেলছে।অপরদিকে আরেকটি পৃথক ঘটনায়, আইডিএফ বলেছে যে তারা লেবাননের মারওয়াহিন গ্রাম থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিকল্পনা ভেস্তে দিতে হিজবুল্লাহর বিশেষ একটি ঘাটিতে আঘাত করেছে।

পরে, আবারো লেবানন থেকে সীমান্তের একাধিক স্থানে ইসরায়েলি বাহিনীকে লক্ষ করে প্রায় ২৫ টি রকেট এবং তিনটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করে হিজবুল্লাহ ।

সীমান্তে ক্রমাগত সংঘর্ষের ফলে, এখন পর্যন্ত ইসরায়েলের তিনজন বেসামরিক নাগরিক ও ছয় আইডিএফ সৈন্যের  নিহত হয়েছে। আর লেবাননের পক্ষে, প্রায় ১০০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৭৬ জন হিজবুল্লাহ সদস্য, আটজন ফিলিস্তিনের হামাস সদস্য, এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com