সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে কাউখালীতে ফসলের ব্যাপক ক্ষতি

  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৮.৫৩ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে পিরোজপুরের কাউখালী উপজেলা সহ উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দেখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাত থেকে দমকা হাওয়া ও টানা বর্ষণ শুরু হয়েছে।
মানুষ আতঙ্কে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ফলে রাস্তা ঘাট প্রায় জনমানব শূন্য হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের কষ্ট হচ্ছে।
টানা বর্ষণ ও দমকা হওয়ার ফলে ফসলের মাঠের আমন ধান মাটির সাথে শুয়ে গেছে এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে বিদ্যুতের লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কাউখালী সহ উপকূলীয় বিভিন্ন এলাকা।
স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীগুলোতে তিন চার ফুট পানি বৃদ্ধি হাওয়ায় নিম্নচল প্লাবিত হয়েছে। ফলে শীতকালীন সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক জাহেদুর রহমানের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি মাধ্যমে জেলার সাতটি উপজেলায় ৫৬১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় জেলা শহরসহ সাতটি উপজেলায় আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।  দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের কাছে চার লাখ ১০ হাজার টাকা, ৪৬ বান্ডিল টিন, ৪১২ মেট্রিকটন চাল এবং পাঁচ হাজার ৬০০ কম্বল রয়েছে।
নদীবেষ্টিত পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা  ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১২টি সাইক্লোন সেন্টার কাম প্রাইমারি, ১৬টি দ্বিতল প্রাইমারি, ১৭টি মাধ্যমিক ও কলেজ পর্যায়ে কেন্দ্র হিসেবে প্রস্তুত রেখেছেন।
ঘূর্ণিঝড়টি দিনের বেলায় আঘাত হানায় আশ্রয় কেন্দ্রে কোন লোকজন আশ্রয় গ্রহণ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com