রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় আসিয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে দুপুর ২টা ২৮ মিনিটের দিকে রাজধানীর শাহজাদপুর এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারার দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।